কলকাতায় বাসে উঠলেই পকেটে টান, নূন্যতম ভাড়া ১৮ টাকা করার বড় প্রস্তাব মালিক সংগঠনের

কলকাতায় বাসে উঠলেই পকেটে টান, নূন্যতম ভাড়া ১৮ টাকা করার বড় প্রস্তাব মালিক সংগঠনের

দীর্ঘ আট বছর পর রাজ্যে আবারও বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর জোরালো দাবি সামনে এল। ২০১৮ সালের পর থেকে সরকারিভাবে বাসের ভাড়া না বাড়ায় তীব্র আর্থিক লোকসানের মুখে পড়ছেন মালিকেরা, এমনটাই দাবি বাস সংগঠনের। পরিস্থিতি সামাল দিতে ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’-এর পক্ষ থেকে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে একটি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এই প্রস্তাবে কলকাতার সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারের জন্য নূন্যতম ভাড়া ১৮ টাকা করার কথা বলা হয়েছে। ফলে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাসে পা রাখলেই যাত্রীদের গুনতে হবে মোটা অংকের টাকা।

প্রস্তাবিত তালিকায় সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস, এসি এবং মিনিবাসের ভাড়াও বাড়ানোর আর্জি জানানো হয়েছে। এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিমিতে ২৫ টাকা, সাধারণ এসি বাসে ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিমিতে ৫০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে দূরত্ব বাড়ার সাথে সাথে ধাপে ধাপে ভাড়া বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ তালিকাও জমা পড়েছে। হাওড়া, দুর্গাপুর, আসানসোল সহ জেলা এবং পাহাড়ি অঞ্চলের বাসের ভাড়াও বাড়ানোর আবেদন করা হয়েছে। বাস মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে ভাড়া না বাড়ার কারণে অনেক বাস চালানো আসাম্ভব হয়ে পড়ছে এবং ধীরে ধীরে বাসের সংখ্যাও কমে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *