দীপাবলির মুখে রামলীলা ময়দানের সমাবেশে বিপুল ধাক্কা! দিল্লির ব্যবসায়ীদের ১০ হাজার কোটির ক্ষতি, দায় কার?

দীপাবলির মুখে রামলীলা ময়দানের সমাবেশে বিপুল ধাক্কা! দিল্লির ব্যবসায়ীদের ১০ হাজার কোটির ক্ষতি, দায় কার?

রামলীলা ময়দানে আয়োজিত ইন্ডিয়া জোটের মেগা সমাবেশের প্রভাবে দিল্লিতে আনুমানিক ১০ থেকে ১১ হাজার কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতির মারাত্মক অভিযোগ তুলল চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল ও কাশ্মীরি গেটের এপিএমএ সভাপতি বিনয় নারাং জানান, এই সমাবেশের জেরে চাঁদনি চক, সদর বাজার ও দরিয়াগঞ্জের মতো এশিয়ার বৃহত্তম পাইকারি কেন্দ্রগুলির প্রায় আড়াই লক্ষ দোকান বন্ধ রাখতে বাধ্য হন আতঙ্কিত ব্যবসায়ীরা। ধনতেরাস ও দীপাবলির ঠিক আগে এই ধরনের রাজনৈতিক কর্মসূচির সময় ও স্থান নির্বাচন নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃত্ব।

রবিবারের এই অচলাবস্থার কারণে আশেপাশের রাজ্য থেকে রাজধানীতে আসা ৩ থেকে ৪ লক্ষ ব্যবসায়ী চরম বিপাকে পড়েন। প্রায় ৫ হাজার পণ্যবাহী যান চলাচল স্তব্ধ হয়ে পড়ায় পুরনো ও মধ্য দিল্লির বাণিজ্য কেন্দ্রগুলিতে পণ্য সরবরাহ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। ভোটার তালিকার কথিত অসঙ্গতি এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশনের প্রতিবাদে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে এই সমাবেশ হলেও, দিনমজুর ও ছোট ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতির জন্য এখন ক্ষতিপূরণের দাবি তুলেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *