কালীপুজোয় চোরবাগানের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নজিরবিহীন পদক্ষেপ লালবাজারের!

কালীপুজোয় চোরবাগানের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নজিরবিহীন পদক্ষেপ লালবাজারের!

দুর্গাপুজোয় চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতার ৩,৪৪২টি কালীপুজো কমিটির জন্য কঠোর নিরাপত্তাবিধি জারি করেছে লালবাজার। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত সমন্বয় বৈঠকে পুলিশ কমিশনার অজয় নন্দা নির্দেশ দিয়েছেন, প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলকভাবে ‘এমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান’ প্রস্তুত রাখতে হবে। দর্শনার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে মণ্ডপ থেকে বেরোনোর পথ প্রবেশের পথের তুলনায় দ্বিগুণ চওড়া করা আবশ্যক। এছাড়া ভুল ঘোষণার ঝুঁকি এড়াতে মাইকে যেকোনো ঘোষণা কেবল পুলিশের উপস্থিতিতেই করতে হবে। ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে প্রতিমা বিসর্জনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

উৎসব চলাকালীন আকস্মিক বৃষ্টি নামলে দুর্ঘটনা এড়াতে মণ্ডপে দর্শনার্থী প্রবেশ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ রক্ষায় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল সবুজ বাজি পোড়ানোর অনুমতি থাকবে। সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার করা যাবে। বিসর্জনের শোভাযাত্রায় ডিজে ও শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *