পুলওয়ামা হামলার ধাক্কায় ধুঁকছে পাক অর্থনীতি, ভারতের সঙ্গে বাণিজ্য ফেরাতে মরিয়া ব্যবসায়ীরা

পুলওয়ামা হামলার ধাক্কায় ধুঁকছে পাক অর্থনীতি, ভারতের সঙ্গে বাণিজ্য ফেরাতে মরিয়া ব্যবসায়ীরা

পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ থাকায় গত সাত বছরে প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী দেশটি। পাক-ভারত বিজনেস কাউন্সিলের তথ্য অনুযায়ী, এই দীর্ঘস্থায়ী অচলাবস্থার জেরে পাকিস্তানি ব্যবসায়ীদের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি এবং আমদানি ব্যয়ের চাপ মারাত্মক আকার ধারণ করেছে। বাধ্য হয়েই তাঁরা দূরবর্তী দেশগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করছেন, যার ফলে পণ্য পরিবহনের খরচ ও সময় দুটোই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় দেশটির ব্যবসায়িক মহল ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের জোর দাবি তুলেছে।

ভারত থেকে কাঁচামাল আমদানি শুরু হলে কেবল পাকিস্তানের ওষুধ শিল্পই বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারে বলে জানা গেছে। পাশাপাশি, বস্ত্র উৎপাদনকারীদেরও বিকল্প দেশগুলি থেকে তুলো সংগ্রহ করতে গিয়ে বিপুল অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। ব্যবসায়ীদের মতে, রাজনৈতিক মতপার্থক্য পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সুযোগের পথে বাধা হওয়া উচিত নয়। তবে নয়াদিল্লির স্পষ্ট অবস্থান, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করলেই কেবল আলোচনার পরিবেশ তৈরি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *