শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান

শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান

কালীপুজো ও দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল বারুইপুর পুলিশ জেলা। মঙ্গলবার বারুইপুরের চম্পাহাটির ঐতিহ্যবাহী হারাল বাজিবাজারে যৌথ অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলা ও বারুইপুর থানার পুলিশ। অভিযানে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে পাঁচটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ চকলেট বোম-সহ অন্যান্য শব্দবাজি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *