২০ হাজার টাকা ঘুষ, গ্রেফতার আধিকারিক
November 4, 20265:01 am

২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিককে গ্রেফতার করা হল। মঙ্গলবার রাজ্য দুর্নীতি দমন শাখার কর্তারা হাতেনাতে তাঁকে গ্রেফতার করেছেন। বিদ্যুৎ সংযোগ করে দিতে এক ব্যক্তির থেকে টাকা চান ওই আধিকারিক। এ নিয়ে ACB-র কাছে লিখিত অভিযোগ জানান ওই বাসিন্দা। অভিযোগ পেয়েই ফাঁদ পেতে দুর্নীতি দমন শাখা তাঁকে গ্রেফতার করে। ২০ হাজার টাকা নেওয়ার সময়ে তাঁকে ধরা রয়েছে।