দেশের মানুষের জন্য বিশেষ স্বাস্থ্য সুরক্ষা, কল্যাণী এইমসের বড় উদ্যোগ!

দেশের মানুষের জন্য বিশেষ স্বাস্থ্য সুরক্ষা, কল্যাণী এইমসের বড় উদ্যোগ!

 

ভারতীয় জনগোষ্ঠীর উপযোগী রেফারেন্স রেঞ্জ তৈরিতে বিশেষ উদ্যোগ এইমস কল্যাণীর

নিজস্ব সংবাদদাতা, কল্যাণী: ভারতীয় জনগোষ্ঠীর শারীরিক গঠন ও বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বায়োকেমিক্যাল পরীক্ষার নির্দিষ্ট এবং মানসম্মত ‘রেফারেন্স রেঞ্জ’ তৈরির লক্ষ্যে একটি বিশেষ কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) কর্মসূচির আয়োজন করল কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)।

মঙ্গলবার প্রতিষ্ঠানের ডাঃ বি সি রায় অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এইমস কল্যাণীর বায়োকেমিস্ট্রি বিভাগ এবং অ্যাসোসিয়েশন অফ মেডিকেল বায়োকেমিস্টস অফ ইন্ডিয়া (এএমবিআই)-এর পশ্চিমবঙ্গ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত বায়োকেমিক্যাল পরীক্ষার ক্ষেত্রে যে রেফারেন্স রেঞ্জ ব্যবহার করা হয়, তা অনেক ক্ষেত্রেই পাশ্চাত্য দেশের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। ভারতীয়দের শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী এই মানদণ্ডগুলো পুনরায় নির্ধারণ করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখেই উক্ত সিএমই কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতে নির্ভুল রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *