আজীবন আইনি রক্ষাকবচে লাগাম? নির্বাচন কমিশনারদের ‘সুরক্ষাবলয়’ নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের কড়া নোটিস!

আজীবন আইনি রক্ষাকবচে লাগাম? নির্বাচন কমিশনারদের ‘সুরক্ষাবলয়’ নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের কড়া নোটিস!

আজীবন সমস্ত ধরনের আইনি প্রক্রিয়া থেকে নির্বাচন কমিশনারদের সুরক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে জবাবদিহির মুখে ফেলল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন অনুযায়ী, পদে থাকাকালীন নেওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আজীবন আইনি পদক্ষেপ করা যায় না। আইনজীবী অরুণ কুমার আগরওয়ালের দায়ের করা এক পিটিশনের প্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি ভি মোহানা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে। মামলাকারীর অভিযোগ, অসাধু উদ্দেশ্য বা এক্তিয়ার বহির্ভূত কাজের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রমি নিয়ম না থাকায় নির্বাচন কমিশনাররা অন্যায় পার পেয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক অতীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠার পর থেকেই এই রক্ষাকবচ নিয়ে প্রশ্ন জোরালো হয়। দিল্লির ভোটারদের হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তড়িঘড়ি ‘এসআইআর’ করা হয়েছিল কি না, তা নিয়ে শুনানির সময় গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ আদালত। আইনজীবী অরুণ কুমার আগরওয়াল তাঁর পিটিশনে স্পষ্ট জানান, এই বিশেষ সুরক্ষাবলয় ছাড়াই অতীতে বহু নির্বাচন কমিশনার অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। শীর্ষ আদালতের এই কঠোর পদক্ষেপের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *