পিটি পিরিয়ড শেষ হতেই মর্মান্তিক পরিণতি! ক্লাসের মধ্যেই লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

পিটি পিরিয়ড শেষ হতেই মর্মান্তিক পরিণতি! ক্লাসের মধ্যেই লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

দিল্লির পূর্ব ময়ূর বিহারের একটি বেসরকারি স্কুলে ঘটা এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ শিক্ষা মহল। বুধবার সকালে পিটি পিরিয়ড শেষ করে ক্লাসে ফেরার ঠিক পরেই, শিক্ষিকা ও সহপাঠীদের সামনেই আকস্মিক অসুস্থ হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনার একটি লোমহর্ষক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ।

স্কুল সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঘটা এই ঘটনায় ছাত্রীর হঠাৎ এমন পরিণতির কারণ এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্লাসে প্রবেশ করার মুহূর্তেই কোমরে হাত দিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায় শিশুটি। শিক্ষক ও সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *