রাজ্য সড়কে চাঁদা আদায়ে বাধা, দুই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর!

রাজ্য সড়কে চাঁদা আদায়ে বাধা, দুই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর!

 

দুই সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় ধৃত তিন, পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ আদালতের

ঝালদা: পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়কে দুই সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঝালদা থানার পুলিশ। সোমবার গভীর রাতে ঝালদা বাসস্ট্যান্ডের অদূরে এই ঘটনা ঘটে। বুধবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে গুরুতর আহত দুই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে প্রথমে ঝালদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁদের পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরের দিন মঙ্গলবার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ঝালদা শহরের বাসিন্দা কুণাল রাজোয়াড়, বিবেক কান্দু ও দীপক কান্দু নামে তিনজনকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানান, ঘটনায় জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *