স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে খুনি স্বামী! গঙ্গারামপুরে রক্ত হিম করা ঘটনা!

স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে খুনি স্বামী! গঙ্গারামপুরে রক্ত হিম করা ঘটনা!

 

স্ত্রীকে খুন করে কাটা মাথা নিয়ে ঠাকুরঘরে বসে স্বামী, গ্রেপ্তার অভিযুক্ত

গঙ্গারামপুর: স্ত্রীকে নৃশংসভাবে খুন করে তাঁর কাটা মাথা নিয়ে ঠাকুরঘরে বসে থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো স্বামীকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানা এলাকায়। মৃত গৃহবধূর নাম সীমা সরকার ঘোষ (৩৫)। অভিযুক্ত স্বামীর নাম রিন্টু ঘোষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রিন্টু ঘোষের বাড়ির উঠোনে এক মর্মান্তিক দৃশ্য লক্ষ্য করেন। সীমার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে অভিযুক্ত স্বামী নিজ গৃহের ঠাকুরঘরে শান্ত হয়ে বসেছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এসডিপিও।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মধ্যে কোনো অনুশোচনা বা ভয়ের ছাপ ছিল না। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি স্ত্রীর কাটা মাথার চুলের মুঠি শক্ত করে ধরে রাখেন। সেই অবস্থাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলা হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর কাকা রাজেশ প্রামাণিক জানান, রিন্টু আগে স্টেট ট্রান্সপোর্টের বাসে কন্ডাক্টরের কাজ করতেন। পরে ব্যবসা শুরু করলেও তা ছেড়ে দিয়ে তিনি নিরামিষভোজী হয়ে পড়েন এবং ধর্মকর্মে মগ্ন থাকেন। গত কিছুদিন ধরে তিনি তন্ত্রসাধনার প্রতি ঝুঁকেছিলেন বলেও পরিবারের দাবি। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দাম্পত্য কলহ নাকি তন্ত্রসাধনার মতো অন্য কোনো রহস্য এই খুনের নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে দফায় দফায় জেরা করার পাশাপাশি তাঁর মানসিক অবস্থাও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এলাকায় এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *