পেট ভরা তবুও মিষ্টি খাওয়ার লোভ সামলানো দায় কেন? জানলে অবাক হবেন!

পেট ভরা তবুও মিষ্টি খাওয়ার লোভ সামলানো দায় কেন? জানলে অবাক হবেন!

 

ভরা পেটেও কেন মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে? নেপথ্যে রয়েছে বিজ্ঞানের জটিল ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: অনেকেরই অভ্যাস আছে ভারী দুপুরের বা রাতের খাবারের পর সামান্য হলেও মিষ্টিমুখ করার। পেট সম্পূর্ণ ভরা থাকা সত্ত্বেও কেন মিষ্টির প্রতি এই আলাদা টান অনুভব হয়, তার পেছনে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত জৈবিক ও মনস্তাত্ত্বিক রহস্য। সম্প্রতি বিজ্ঞানীরা এই আচরণের পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন।

প্রথমত, বিজ্ঞানীদের মতে, এর জন্য দায়ী ‘সেন্সরি স্পেসিফিক স্যাটিইটি’ বা স্বাদের একঘেয়েমি। দীর্ঘক্ষণ নোনতা বা ঝাল খাবার খাওয়ার ফলে আমাদের স্বাদ কোরকগুলো বা টেস্ট বার্ডস একঘেয়ে বোধ করতে শুরু করে। তখন মস্তিষ্ক নতুন কোনো স্বাদের সন্ধানে অস্থির হয়ে ওঠে। মিষ্টি বা ভিন্ন কোনো স্বাদের কথা মাথায় আসতেই মস্তিষ্ক নতুন উৎসাহে জেগে ওঠে এবং পেটে জায়গা না থাকলেও মিষ্টি খাওয়ার সংকেত পাঠায়।

দ্বিতীয়ত, মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ বা পুরষ্কার প্রদানকারী অংশের সক্রিয়তা। মিষ্টি খাবার খেলে মস্তিষ্ক থেকে ‘ডোপামিন’ নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মনে তাৎক্ষণিক আনন্দ ও তৃপ্তি দেয়। সারাদিনের ক্লান্তি বা মানসিক চাপ কমাতে মস্তিষ্ক অবচেতনভাবেই এই ‘পুরস্কার’ পেতে চায়।

তৃতীয়ত, পেটের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগের ভিন্নতা এবং আদিম প্রবৃত্তি। পেট ভরে গেলেও সেই তথ্য মস্তিষ্কে পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। এছাড়া আদিমকাল থেকেই মিষ্টিকে শরীরে দ্রুত শক্তি জোগানোর উৎস হিসেবে বিবেচনা করা হতো। এই ধারণা আমাদের জিনগতভাবেই মস্তিষ্কে গেঁথে রয়েছে। তাই ভারী খাবারের পরেও শক্তির টানে মিষ্টি খাওয়ার প্রবণতা তৈরি হয়।

পুষ্টিবিদরা জানিয়েছেন, পেট ভরার পর মিষ্টি খাওয়ার এই প্রবণতা স্বাভাবিক হলেও প্রতিদিন অতিরিক্ত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে ভারী খাবারের পর ডার্ক চকোলেটের একটি ছোট টুকরো বা সামান্য ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যা মিষ্টির চাহিদাও মেটাবে এবং একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষিত রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *