বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫৫ লক্ষ টাকা প্রতারণা ও সহবাসের অভিযোগ, অবশেষে শ্রীঘরে অভিযুক্ত প্রোমোটার!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫৫ লক্ষ টাকা প্রতারণা ও সহবাসের অভিযোগ, অবশেষে শ্রীঘরে অভিযুক্ত প্রোমোটার!

 

ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রোমোটার

নিজস্ব প্রতিবেদন, হাওড়া: ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চুক্তিভঙ্গ, শারীরিক নির্যাতন ও মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে রাজেশ রজক নামে এক প্রোমোটারকে গ্রেপ্তার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে ন’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ ডিসেম্বর অভিযুক্ত রাজেশ রজকের সঙ্গে এক মহিলার ফ্ল্যাট সংক্রান্ত চুক্তি হয়। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত ওই মহিলাকে ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি বা রেজিস্ট্রিও করেনি।

নির্যাতিতার অভিযোগ, মায়ের মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পাশাপাশি, মহিলার পৈতৃক সম্পত্তি বিক্রির টাকাও অভিযুক্ত কৌশলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ।

মঙ্গলবার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজেশ রজককে গ্রেপ্তার করে। নির্যাতিতার আইনজীবী শরদিন্দু পাত্র জানান, অভিযুক্ত বছরজুড়ে ওই মহিলাকে শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি মানসিকভাবে ভেঙে ফেলেছে এবং আর্থিকভাবে প্রতারণা করেছে। আইনজীবীর দাবি, অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *