আলুচাষিদের জন্য বাম্পার উপহার: ভিনরাজ্যে আলু পাঠালেই মিলবে ভর্তুকি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আলুচাষিদের জন্য বাম্পার উপহার: ভিনরাজ্যে আলু পাঠালেই মিলবে ভর্তুকি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর পূর্বতন সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’। হুগলির পুরশুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে ৪৬ লক্ষের বেশি নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর করা হয়। এর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং বিদ্যুৎ ও ফসলের বীমায় একাধিক সহায়তার ঘোষণা করা হয়।

পুরশুড়ার সভা থেকে আলুচাষিদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভিনরাজ্যে আলু রফতানিতে কুইন্টাল পিছু ৫০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমার আওতায় এনে বিমার অংশ সম্পূর্ণ রাজ্য সরকার মেটানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, আলুর দাম কমে গেলে কুইন্টাল পিছু ১১২০ টাকা ফ্রি বন্ড মূল্যের মাধ্যমে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কোল্ড স্টোরেজগুলিতে সংরক্ষণের ব্যবস্থাও উন্নত করার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *