বাবরের নামে মসজিদ তৈরিতে কড়া নিষেধাজ্ঞা শুভেন্দুর!

বাবরের নামে মসজিদ তৈরিতে কড়া নিষেধাজ্ঞা শুভেন্দুর!

 

‘বাবরি’ নামে মসজিদে প্রশাসনিক ছাড়পত্র নয়: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অবস্থান বদল হুমায়ুন কবীরের

নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের বিতর্কিত পরিকল্পনার ওপর কড়া অবস্থান নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কঠোর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর।

গত ২ নভেম্বর বেলডাঙার এক জনসভায় হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে তিনি ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করবেন। একই সঙ্গে মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের পরিকল্পনাও ব্যক্ত করেন তিনি। এই বক্তব্যের প্রেক্ষিতে বুধবার এক প্রশাসনিক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, মুর্শিদাবাদে কৃতী ও গুণী ব্যক্তিদের নামে যেকোনো স্থাপনা তৈরি করা যেতে পারে, তবে ‘বাবর’ নাম যুক্ত কোনো প্রকল্পের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন বা নকশার ছাড়পত্র দেওয়া হবে না। জেলাশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানের পর বৃহস্পতিবার সকালে অবস্থান পরিবর্তন করে হুমায়ুন কবীর বলেন, “উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। যদি এই প্রকল্পের সঙ্গে ‘বাবরি’ নাম না চান, তবে তাঁর ইচ্ছাকে মান্যতা দেওয়া ছাড়া উপায় নেই।”

এদিকে, বিধায়কের এই ইউ-টার্ন নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “বাবরি মসজিদ তো হবেই না। হুমায়ুন কবীর দিনে এক কথা বলেন, রাতে অন্য। এসব পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।” অতীতে রেজিনগর উপনির্বাচনে পরাজয়ের পর দেশ ছাড়ার হুমকি প্রসঙ্গেও সজল ঘোষ তীব্র সমালোচনা করে বলেন, তাঁর মন্তব্যের কোনো মূল্য নেই এবং এ ধরনের বক্তব্য অর্থহীন।

উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ছেড়ে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ গঠন করেছেন হুমায়ুন কবীর। তাঁর এই নতুন রাজনৈতিক উদ্যোগ এবং সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ঘিরে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে উত্তাপ অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *