মুরাসু বিদায় নিতেই ফেরার পথে শীত, কালীপুজোতেই কি শুরু কাঁপুনির আমেজ?

আগামীকাল থেকে নামতে পারে তাপমাত্রা, ১০ নভেম্বর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৯ নভেম্বর পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ১০ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিন শহরে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সোমবার (১০ নভেম্বর) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরদিন মঙ্গলবার উপকূলীয় জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে শনিবারের মধ্যেই উত্তরের জেলাগুলোর তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাথমিক হ্রাসের পর আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।