৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর, অসন্তোষ গ্রান্ট-ইন-এইড কর্মীদের মধ্যে

৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর, অসন্তোষ গ্রান্ট-ইন-এইড কর্মীদের মধ্যে

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহারᱷ ভাতা আগামী ৩০ নভেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই কাজে প্রায় চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তবে এই ঘোষণার পরেই সরকারি কর্মচারী মহলের একাংশে অসন্তোষ তৈরি হয়েছে। সংগঠনগুলির দাবি, ঘোষিত অর্থের পরিমাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম এবং গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া নিয়ে তৈরি হয়েছে ধন্দ। সরকারের হিসাব অনুযায়ী চার হাজার কোটি টাকা বরাদ্দের কথা বলা হলেও, কর্মচারী সংগঠনগুলির হিসাব অনুযায়ী এই বকেয়া মেটাতে অন্তত ৪২ থেকে ৪৫ হাজার কোটি টাকার প্রয়োজন।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীসহ গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া পাওনা নিয়ে। কর্মী সংগঠনগুলির অভিযোগ, ডিসেম্বরে ইন্দু মলহোত্র কমিটির বৈঠকের দোহাই দিয়ে এবং কমিটির রিপোর্টের অপেক্ষার কথা বলে এই বিপুল সংখ্যক কর্মীর বকেয়া বিষয়টি ঝুলিয়ে রাখা হচ্ছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। সিপিএম-সমর্থিত কো-অর্ডিনেশন কমিটি এবং বামপন্থী শিক্ষক সংগঠন সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নবান্নের আগের নির্দেশিকায় সকলকে বকেয়া দেওয়ার কথা থাকলেও এখন আংশিক ঘোষণায় বঞ্চনার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে কিস্তিতে বকেয়া মেটানোর স্পষ্ট রূপরেখা ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন কর্মচারী ও শিক্ষক সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *