দীপাবলির উপহার! সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করল সরকার!

দীপাবলির উপহার! সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করল সরকার!

উৎসবের মরসুমে পাঞ্জাবের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক দফায় ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই সিদ্ধান্তের ফলে চলতি বছরে সরকারের মোট ডিএ বৃদ্ধির পরিমাণ দাঁড়াল ১১ শতাংশ, যা পূর্বেকার ৪২ শতাংশ থেকে বেড়ে এখন পৌঁছেছে ৫৩ শতাংশে। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বর্ধিত মহার্ঘ ভাতা সরাসরি আগামী নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে কর্মচারীদের হাতে পৌঁছবে।

মুখ্যমন্ত্রী কর্মচারীদের সরকারের মেরুদণ্ড হিসেবে অভিহিত করে একে দীপাবলির বিশেষ উপহার বলে উল্লেখ করেছেন। তবে এই অতিরিক্ত ডিএ বৃদ্ধির ফলে চলতি অর্থবর্ষের বাকি সময়ে রাজ্য কোষাগারে প্রায় ৩৮০ কোটি এবং পরবর্তীকালে প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। উল্লেখ্য, বকেয়া ডিএ ও বিভিন্ন দাবি নিয়ে যখন রাজ্যে কর্মচারীদের আন্দোলন চলছে এবং বিষয়টি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারাধীন, ঠিক সেই আবহেই এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *