দোকান উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বরানগর, তৃণমূল নেতার পরিবারকে রাস্তা দেখাল বিজেপি!

দোকান উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বরানগর, তৃণমূল নেতার পরিবারকে রাস্তা দেখাল বিজেপি!

 

বরানগরে দোকান দখলকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর: অভিযোগ অস্বীকার বিজেপির

নিজস্ব সংবাদদাতা, বরানগর: বরানগরের ডানলপ সুপার মার্কেটের ফুটপাতে অবস্থিত একটি পুরনো দোকান দখলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এই দোকানটি বরানগর পুরসভার কাউন্সিলর শান্তনু মজুমদার (মেজো)-এর পরিবারের মালিকানাধীন।

কাউন্সিলর শান্তনু মজুমদার জানান, ৩০-৩৫ বছরের পুরনো এই দোকানটি আগে তাঁর জ্যাঠু প্রশান্ত মজুমদার চালাতেন। বিগত পাঁচ বছর তিনি নিজেও এখানে বসতেন, বর্তমানে তাঁর ভাই সাগর ব্যবসা পরিচালনা করেন। শান্তনুবাবুর অভিযোগ, কালীপুজোর আগে আতশবাজির দোকান দেওয়ার জন্য তাঁদের কাছে বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও মঙ্গলবার রাত থেকে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। অভিযোগ, জোর করে তাঁদের সরিয়ে সেখানে নিজেদের লোক বসানোর চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে তিনি সমাজমাধ্যমে বিষয়টি জানিয়ে দোকান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের চার নম্বর মণ্ডলের সভাপতি সৌমেন মিস্ত্রি বলেন, “আমি সমাজমাধ্যমে বিষয়টি দেখেছি। প্রাথমিকভাবে জেনেছি এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। বিজেপি জোর করে কোনো ব্যবসায়ীর দোকান দখল বা সরিয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না।” তিনি আরও জানান, শুক্রবার তিনি নিজে বাজারে গিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *