চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর, যোগীর ঘোষণা কাঁপিয়ে দিল উত্তরপ্রদেশ!

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর, যোগীর ঘোষণা কাঁপিয়ে দিল উত্তরপ্রদেশ!

 

‘পুরো রাজ্যটাই আমার পরিবার’, নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া বার্তা যোগী আদিত্যনাথের

লখনউ: রাজ্যে ৪,৫৪৩ জন নতুন পুলিশ সাব-ইন্সপেক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে স্বজনপোষণ ও দুর্নীতি নিয়ে কড়া ভাষায় সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে রাজ্যের ২৫ কোটি মানুষকে নিজের ‘পরিবার’ হিসেবে অভিহিত করে তিনি সাফ জানান, তাঁর আমলে সরকারি চাকরিতে কোনো ‘ভাইপোবাদ’ বা পক্ষপাতিত্বের স্থান নেই।

অনুষ্ঠানে পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “২০০৩ থেকে ২০১৭ সালের মধ্যে নিয়োগ ব্যবস্থায় চরম দুর্নীতি ছিল। এমন বহু ঘটনা ঘটেছে যেখানে আবেদন করেছিলেন এক ব্যক্তি, কিন্তু অদৃশ্য কারণে নিয়োগপত্র পেয়েছেন অন্য কেউ। এই দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা এখনও বিচারাধীন।”

নিয়োগ দুর্নীতিতে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “যাঁরা রাজ্যের তরুণ-তরুণীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাঁদের চরম পরিণতি ভোগ করতে হবে। ভবিষ্যতে যদি আদালত এই ধরনের ভুয়া নিয়োগ বাতিল করে দেয় এবং অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়, তবে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে খুশি হব।”

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ২০১৭ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, গত সাড়ে ৯ বছরে বর্তমান প্রশাসন কোনো রকম বৈষম্য ছাড়াই শুধুমাত্র পুলিশ বিভাগেই প্রায় ২ লক্ষ ২৬ হাজার আধিকারিক ও কর্মী নিয়োগ করেছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতি মেনেই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *