রামচন্দ্রকে নিয়ে এমন কথা কী করে বললেন সালমান খান!

রামচন্দ্রকে নিয়ে এমন কথা কী করে বললেন সালমান খান!

 

প্রবীণদের জন্য ১১ টাকায় ‘মাতৃভূমি’র টিকিট, ঘোষণা সালমানের

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ঠা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত মেগা প্রজেক্ট ‘মাতৃভূমি’। দেশাত্মবোধক এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। সিনেমাটি নিয়ে বিশেষ ঘোষণা দিয়েছেন খোদ অভিনেতা। ৭৫ বছর ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের জন্য ছবির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১১ টাকা।

বর্তমানে মাল্টিপ্লেক্সে টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, তা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন সালমান। অভিনেতার উদ্দেশ্য, যাতে বয়োবৃদ্ধরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কোনো আর্থিক বাধা ছাড়াই প্রেক্ষাগৃহে বসে এই ছবি উপভোগ করতে পারেন।

উল্লেখ্য, প্রথমে ছবিটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। পরবর্তীকালে নানা দিক বিবেচনা করে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাতৃভূমি’।

সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রামায়ণ ও রামরাজ্যের প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবেগঘন হয়ে পড়েন সালমান। তিনি বলেন, “আমাদের সংস্কৃতিতে রামজি হলেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ পুত্র, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ যোদ্ধা এবং সর্বকালের শ্রেষ্ঠ ভাই।” অভিনেতা আরও জানান, ‘মাতৃভূমি’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রের মধ্যে শ্রীরামের সেই অনন্য আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখা যাবে।

প্রবীণ নাগরিকদের জন্য টিকিটের মূল্য মাত্র ১১ টাকা করার এই অভিনব ঘোষণা দেওয়ার পর থেকেই নেটদুনিয়া ও সিনেপ্রেমীদের মধ্যে প্রশংসার জোয়ার বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *