স্বামী বিবেকানন্দের পোস্টারে অপশব্দ, প্রেসিডেন্সি থেকে বহিষ্কৃত দুই পড়ুয়া!

স্বামী বিবেকানন্দের পোস্টারে অপশব্দ, প্রেসিডেন্সি থেকে বহিষ্কৃত দুই পড়ুয়া!

 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রের স্টুডেন্টশিপ বাতিল, যাদবপুরে পিএইচডি তথ্যের তলব

নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে ওই দুই শিক্ষার্থী আর কোনো কোর্সে ভর্তির সুযোগ পাবেন না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাডেমিক কার্যক্রমেও অংশ নিতে পারবেন না।

ঘটনার সূত্রপাত গত ১৪ জুলাই জাতীয় ছাত্র দিবসকে কেন্দ্র করে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন পোস্টার লাগানো হয়, যেখানে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছিল। গত ১৬ অক্টোবর এবিভিপির সদস্যরা এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সব সময় গঠনমূলক আলোচনা ও বিতর্কের সংস্কৃতিকে লালন করে। তবে কোনো চিন্তাবিদ, ধারণা বা সংগঠনের মর্যাদাহানি প্রতিষ্ঠানটি বরদাস্ত করবে না। এই শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জেরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি প্রক্রিয়া নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। গত পাঁচ বছরে কোন গাইডের অধীনে কতজন পিএইচডি করেছেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল বিকাশ ভবন। সেই নির্দেশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি ওই তথ্য জমা দিয়েছে। মূলত, আর্টস ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগের পিএইচডি কার্যক্রমের স্বচ্ছতা যাচাই করতেই উচ্চশিক্ষা দপ্তর এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *