১৭৭ বছরে পা রাখলেন মা নিস্তারিণী! শোভাবাজারের এই কালীবাড়ির অলৌকিক ইতিহাস জানলে অবাক হবেন।
November 7, 20261:35 pm

১৭৭ বছরে পদার্পণ শোভাবাজারের ঐতিহাসিক নিস্তারিণী কালীবাড়ির
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পীঠস্থান শোভাবাজারের ‘গোহোর কালীবাড়ি’ ১৭৭ বছরে পা দিল। কলকাতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই মন্দিরের দেবী নিস্তারিণীকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ‘বড় বোন’ হিসেবে গণ্য করা হয়।
লোকশ্রুতি অনুযায়ী, রানি রাসমণির উদ্যোগে নির্মিত দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীমূর্তির আদলেই তৈরি হয়েছিল এখানকার দেবী নিস্তারিণীর বিগ্রহ। দীর্ঘ ১৭৭ বছর ধরে এই মন্দিরকে কেন্দ্র করে নানা ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং অলৌকিক কাহিনি জড়িয়ে রয়েছে। ইতিহাসের সাক্ষী এই কালীবাড়িটি আজও ভক্ত ও দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।