পার্ক সার্কাসে আইনজীবীকে বেধড়ক মারধর, হেলমেট ও রডের আঘাতে রক্তাক্ত অবস্থা!

পার্ক সার্কাসে আইনজীবীকে বেধড়ক মারধর, হেলমেট ও রডের আঘাতে রক্তাক্ত অবস্থা!

 

পার্কিংয়ে বচসার জেরে আইনজীবীকে মারধর, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: শপিং মলের পার্কিংয়ে বাইক বের করা নিয়ে বচসার জেরে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল সাদ্দাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কড়েয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকি নামের ওই আইনজীবী শপিং মলের পার্কিংয়ে নিজের বাইক বের করার সময় পাশেই থাকা অভিযুক্ত সাদ্দামের গাড়িতে সামান্য ঘষা লাগে। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ভিকি বিষয়টি স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করলেও সাদ্দাম উত্তেজিত হয়ে তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ।

অভিযোগ, এরপর অভিযুক্ত সাদ্দাম হেলমেট এবং পরবর্তীতে সামনে থাকা একটি লোহার রড দিয়ে আইনজীবীর মাথায় আঘাত করেন। ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা জড়ো হতে শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত আইনজীবী প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে মারধরের বিষয়টি স্পষ্ট হওয়ায় অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপরই কড়েয়া এলাকা থেকে রাতেই সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মারধরসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *