প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে!

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে!

 

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিবিদ ও প্রাক্তন বিধায়ক পরশ দত্ত। শুক্রবার রাতে লেক গার্ডেন্সের নিজ বাসভবনে ৭৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন।

পরশ দত্তের রাজনৈতিক জীবন ছিল বর্ণময়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি দীর্ঘ সময় আইনসভার সদস্য ছিলেন। ২০০১ সালে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি জগদ্দল কেন্দ্র থেকে জয়লাভ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *