নিউজিল্যান্ডে ভারতীয় ব্যাটিংয়ের তাণ্ডব! পাহাড়সম রানে চালকের আসনে ধ্রুব জুরেলরা

নিউজিল্যান্ডে ভারতীয় ব্যাটিংয়ের তাণ্ডব! পাহাড়সম রানে চালকের আসনে ধ্রুব জুরেলরা

 

নিউজিল্যান্ড ‘এ’-র বিপক্ষে চালকের আসনে ভারত ‘এ’, বোলারদের দাপটে চাপে কিউইরা

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় দিনে আধিপত্য বজায় রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারত ‘এ’ দল। ব্যাটারদের বিশাল সংগ্রহের পর দিন শেষে বল হাতেও দাপট দেখিয়েছেন ভারতীয় পেসাররা। ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। ভারতের চেয়ে এখনো ৪২৮ রানে পিছিয়ে আছে কিউইরা।

রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে আগের দিনের ২ উইকেটে ২২৭ রান থেকে খেলা শুরু করে ভারত। ধ্রুব জুরেল, তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৬৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এদিন ওপেনার বি সাই সুদর্শন ব্যক্তিগত ৮৮ রানে আউট হওয়ার পর উইকেটে আসেন অধিনায়ক ধ্রুব জুরেল। ৯৫ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৭১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। পরবর্তীতে তিলক বর্মা এবং রবীন্দ্র জাদেজার (২৫ রান) পর ক্রিজে জুটি বাঁধেন তিলক ও ওয়াশিংটন সুন্দর। এই দুই ব্যাটার ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১১৪ রানের পার্টনারশিপ গড়ে ভারতের স্কোর ৪৫০ পার করে দেন। তিলক বর্মা ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন এবং ওয়াশিংটন সুন্দর ২ চারে অপরাজিত ৫০ রান সংগ্রহ করেন। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকি গিবসন ও ক্যামেরন পল একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার তোপে পড়ে নিউজিল্যান্ড। ইনিংসে নতুন বল হাতে নিয়ে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন প্রসিধ। তিনি রাইস মারিউ (০) এবং কার্টিস হিফিকে (১৯) দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপে ধস নামান। ১২ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেন তিনি।

দিনের শেষ আলোয় ডিন ফক্সক্রফট (১০) এবং জ্যাক গিবসন (১) অপরাজিত থাকলেও বিশাল রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে স্বাগতিক নিউজিল্যান্ড। ভারতের অনবদ্য পারফরম্যান্সে ম্যাচটিতে জয়ের সুবাস পাচ্ছে সফরকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *