কালীপুজো মানেই নস্টালজিয়া! ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন ঋতুপর্ণা!

কালীপুজো মানেই নস্টালজিয়া! ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন ঋতুপর্ণা!

 

দীপাবলির স্মৃতিরোমন্থনে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রবাসেও বজায় রাখেন উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক: ছোটবেলার কালীপুজো ও দীপাবলির স্মৃতিচারণ করতে গিয়ে নস্টালজিক হয়ে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, শৈশবে আস্ত বাড়ি আলো দিয়ে সাজানোর অভিজ্ঞতা ছিল দারুণ। বিশেষ করে মোমবাতি জ্বালানোর দায়িত্বটি ছিল তাঁদের কাছে উৎসবের অন্যতম আনন্দের মুহূর্ত।

শব্দবাজির চেয়ে আলোকসজ্জার প্রতি বরাবরই ঝোঁক রয়েছে অভিনেত্রীর। ফুলঝুরি, মশাল ও তুবড়ির মতো বাজি জ্বালাতে তিনি আজও সমানভাবে ভালোবাসেন। এই ভালোলাগা তিনি সঞ্চারিত করেছেন পরবর্তী প্রজন্মের মধ্যেও। অভিনেত্রী জানান, তাঁর সন্তানরা বর্তমানে সিঙ্গাপুর কিংবা আমেরিকায় থাকলেও, দূর দেশে থেকেও কালীপুজোর আনন্দ উদযাপনে তাঁদের কোনো খামতি থাকে না। সেখানেও সপরিবারে ফুলঝুরি, মশাল ও তুবড়ি জ্বালিয়ে প্রথাগত এই উৎসবের আনন্দে মেতে ওঠেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *