সৈয়দ মুস্তাক আলি ট্রফি: মুম্বইয়ের বাঘে বন্দি স্কোয়াড ঘোষণা হতেই শোরগোল!

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: মুম্বই দলের নেতৃত্বে সূর্যকুমার যাদব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির কলকাতা পর্বের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার ঘোষিত এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
দল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে সূর্যকুমার বলেন, “মুম্বইয়ের প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের। আমাদের দলে অভিজ্ঞ ও তরুণ প্রতিভার যে ভারসাম্য রয়েছে, তাতে আমি আশাবাদী। ট্রফি জয়ই আমাদের মূল লক্ষ্য।”
মুম্বইয়ের এই স্কোয়াডকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে গণ্য করা হচ্ছে। দলে জায়গা পেয়েছেন শিবম দুবে, সরফরাজ খান, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে এবং কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীর মতো হেভিওয়েট ক্রিকেটাররা। তবে রঞ্জি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেওয়া সিদ্ধেশ লাড এই টি-২০ দলে সুযোগ পাননি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বইয়ের পুরো দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), দিব্যাংশ সাক্সেনা, সুবেদ পার্কার, মুশির খান, সরফরাজ খান, সাইরাজ পাটিল, শিবম দুবে, অথর্ব আঙ্কোলেকর, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, শামস মুলানি, ম্যাক্সওয়েল স্বামীনাথন, মোহিত অবস্থি, সিলভেস্টার ডি’সুজা এবং হার্দিক তামোরে (উইকেটকিপার)।
আগামী ১৪ নভেম্বর সকাল ৯টায় হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে মুম্বই। ইডেনের মাঠে তারকাবহুল এই দল কেমন পারফরম্যান্স করে, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।