শেখ হাসিনার পাসপোর্ট আবেদন খারিজ, ঢাকায় নাশকতা ও উত্তেজনার আবহে কড়া অবস্থান সরকারের

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন খারিজ, ঢাকায় নাশকতা ও উত্তেজনার আবহে কড়া অবস্থান সরকারের

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার জল্পনার মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা। গত শুক্রবার থেকে সোমবারের মধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্তে অন্তত ৫০টি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর এলাকা এবং মিরপুরের কালশীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অন্তত আটটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হিংসাত্মক পরিস্থিতির জেরে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বোমাবাজির পাশাপাশি গণপরিবহন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। রাজধানী ও তার আশেপাশের এলাকায় অন্তত আটটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশি অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র ও পুলিশ জানিয়েছে।

এদিকে, শেখ হাসিনার আইনি প্রতিনিধিরা তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন। তবে বাংলাদেশ সরকার সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি ও নৈতিক দিক থেকে এই আবেদন দুর্বল এবং গুরুতর মামলার আসামিদের পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ঢাকার স্পষ্ট বার্তা, পাসপোর্ট দিয়ে নয়, বরং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ কূটনৈতিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *