ছেলেকে রাজনীতিতে বাধা দেননি সনিয়া, রাজীবের ক্ষেত্রে কেন করেছিলেন অনুরোধ? স্মৃতিকথায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

ছেলেকে রাজনীতিতে বাধা দেননি সনিয়া, রাজীবের ক্ষেত্রে কেন করেছিলেন অনুরোধ? স্মৃতিকথায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

 

আমেঠির সঙ্গে সংযোগ ও রাহুলের রাজনীতিতে আসা নিয়ে স্মৃতিচারণ সোনিয়া গান্ধীর

নিজস্ব প্রতিবেদক:
রাহুল গান্ধীর রাজনীতিতে আসার নেপথ্য কাহিনী এবং আমেঠির সঙ্গে তাঁর ও প্রিয়াঙ্কা গান্ধীর দীর্ঘদিনের সম্পর্কের কথা উঠে এল সোনিয়া গান্ধীর নতুন বইয়ে। মঙ্গলবার থেকে বইটি বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে।

বইটিতে সোনিয়া গান্ধী লিখেছেন, রাহুলের রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়েছিল অনেক আগেই। ছোটবেলায় রাজীব গান্ধী রাহুলকে নিয়মিত আমেঠিতে নিয়ে যেতেন, যাতে তিনি গ্রামের কঠিন বাস্তবের সঙ্গে পরিচিত হতে পারেন। বিদেশ থেকে দেশে ফিরলেই রাহুল আমেঠিতে তাঁদের সঙ্গে সময় কাটাতেন, ফলে স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। শেষ পর্যন্ত আমেঠির মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার আগ্রহ থেকেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রিয়ঙ্কা গান্ধীর সক্রিয়তার কথা উল্লেখ করে সোনিয়া লিখেছেন, প্রতি নির্বাচনেই প্রিয়ঙ্কা আমেঠিতে উপস্থিত থেকেছেন এবং স্থানীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তবে সে সময় সন্তানদের দেখাশোনা ও বৌদ্ধ দর্শনের পড়াশোনাই ছিল প্রিয়াঙ্কার প্রধান অগ্রাধিকার।

রাহুলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সোনিয়া জানিয়েছেন, কেমব্রিজে উন্নয়ন অধ্যয়ন নিয়ে এমফিল করা রাহুল বিদেশে চাকরিরত অবস্থাতেও ভারতের রাজনীতির ওপর নজর রাখতেন। কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘসময় তাঁকে রাজনীতিতে আসার অনুরোধ জানানো হয়েছিল। সোনিয়ার কথায়, রাহুল জানতেন এই সিদ্ধান্ত তাঁর জীবন পুরোপুরি বদলে দেবে এবং তাকে জনসমক্ষে জবাবদিহি করতে হবে। মা ও বোনের সঙ্গে আলোচনার পর রাহুল এই কঠিন পথে পা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

বইটিতে একটি আবেগঘন প্রসংগও উঠে এসেছে। ২০০৪ সালের মার্চে রাহুল আমেঠি থেকে ও সোনিয়া রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই দশক আগে রাজীব গান্ধীকে রাজনীতি থেকে দূরে থাকার অনুরোধ করলেও, ছেলের ক্ষেত্রে তিনি কোনো বাধা দেননি বলে জানিয়েছেন সোনিয়া।

রাহুলের রাজনৈতিক মতাদর্শ প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, বাবার রাজনীতির পথ নিয়ে রাহুলের সঙ্গে রাজীব গান্ধীর মতবিরোধ ছিল। রাজীবের পরিণতি ও রাজনীতির বিপজ্জনক দিক নিয়ে রাহুলের মনে আশঙ্কা ছিল। তবে পিতার মূল্যবোধ এবং সব প্রতিকূলতার মধ্যেও রাজীবের সাহসের প্রতি রাহুলের গভীর শ্রদ্ধা ছিল। প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর রাজীব গান্ধীর মতোই রাহুলও আমেঠিতে ব্যবসা ও শিল্পের প্রসারে উদ্যোগী হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *