পুরুষশাসিত রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে

পুরুষশাসিত রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে

সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনীর ৪৪৯ নম্বর পৃষ্ঠায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা রাজনীতিক, যিনি নিজের অনুগামীদের নিয়ে দল ছেড়ে বেরিয়ে এসে বছরের পর বছর নিরবচ্ছিন্ন সংগ্রামের মাধ্যমে একা হাতে নিজেকে প্রথম সারির নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সোনিয়া গান্ধী আরও উল্লেখ করেছেন যে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীকে আন্তরিকভাবে শ্রদ্ধা করেন। তাঁর মতে, পুরুষশাসিত ভারতীয় রাজনীতিতে এই দুই নেত্রী অত্যন্ত চিত্তগ্রাহী, কঠোর পরিশ্রমী এবং রাজনৈতিকভাবে বিচক্ষণ ব্যক্তিত্ব, যাঁরা নিজেদের স্বতন্ত্র জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন। ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও তিনি নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলেও সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রয়েছে। দিল্লি সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁদের বৈঠক বারবার চর্চার বিষয় হয়েছে। সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে ‘মাই লিডার’ বা ‘আমার নেতা’ বলে সম্বোধন করেছিলেন, যা জাতীয় রাজনীতিতে দুই নেত্রীর পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *