ভারতে বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে স্কোডা ফোকড-এর উচ্চপর্যায়ের বৈঠক

ভারতে বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে স্কোডা ফোকড-এর উচ্চপর্যায়ের বৈঠক

ভারতে অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সঙ্গে স্কোডা ফোকড-এর শীর্ষ আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পীযূষ অরোরাসহ প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। আন্তর্জাতিক অটোমোবাইল ভ্যালু চেনে ভারতের অংশগ্রহণ আরও সুদৃঢ় করা এবং দেশের গাড়ি শিল্পের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিতে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল আন্তর্জাতিক বাজারে ভারত থেকে গাড়ি রফতানির পরিসর বৃদ্ধি করা। পাশাপাশি, দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানো এবং স্থানীয়ভাবে তৈরি যন্ত্রাংশের ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, তেমনই নির্মাতাদের সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। ভারতকে বিশ্ব বাজারে গাড়ি উৎপাদন ও রফতানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আলোচনা হয়েছে।

উৎপাদন পরিকাঠামো মজবুত করার পাশাপাশি স্কোডা অটো ইন্ডিয়া দেশজুড়ে তাদের পরিষেবার পরিধিও দ্রুত বিস্তার করছে। বর্তমানে দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে সংস্থার ৩৫০টি টাচপয়েন্ট রয়েছে। সম্প্রতি মণিপুরের ইম্ফলে নতুন আউটলেট চালুর মাধ্যমে এসএভিআইপিএল গ্রুপের প্রথম ব্র্যান্ড হিসেবে স্কোডা সেখানে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দেশজুড়ে সংস্থার ২৭০টি বিক্রয়কেন্দ্র, ২০৩টি আফটার সেলস সার্ভিস সেন্টার এবং ৭৯ জন ডিলার পার্টনার সক্রিয় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *