এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা, উত্তরসূরি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা, উত্তরসূরি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আমেরিকার আদালতে শেয়ারহোল্ডারদের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে সংস্থার পরিচালন পর্ষদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। পর্ষদকে এখন নিরপেক্ষ তদন্তের জন্য স্বাধীন আইনজীবী নিয়োগ করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই আইনজীবী নির্বাচনে হুয়াংয়ের কোনো ভূমিকা থাকবে না। তবে তদন্ত চলাকালীন তিনি সিইওর দায়িত্ব পালন করবেন। পর্ষদের অধিকাংশ সদস্যের সঙ্গে হুয়াংয়ের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া অভাবনীয় সাফল্য পেলেও, তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। প্রাক্তন কর্মীদের দাবি, হুয়াং বরাবরই পর্ষদকে ব্যবসার সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে না দেখে নিয়মরক্ষার প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেছেন। তিনি নিজেই জানিয়েছিলেন, আরও তিন-চার দশক সংস্থার দায়িত্ব সামলাতে পারবেন। অতীতে উত্তরসূরি বাছাই নিয়ে আলোচনা হলেও, শীর্ষ কর্তাদের মধ্যে প্রতিযোগিতা এড়াতে তিনি তাতে বিশেষ আগ্রহ দেখাননি।

১৯৯৩ সালে মাত্র ২০ লক্ষ ডলারের বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু করা এনভিডিয়ায় বর্তমানে হুয়াংয়ের ৩.৫৬ শতাংশ শেয়ার রয়েছে। সংস্থার গুরুত্বপূর্ণ পদে হুয়াংয়ের পরিবারের সদস্যরাও রয়েছেন। তাঁর ছেলে স্পেনসার পণ্য ব্যবস্থাপনার পরিচালক, মেয়ে ম্যাডিসন বিপণন বিভাগের উচ্চপদে এবং জামাই নিকো ক্যাপ্রেজ ব্যবসা সম্প্রসারণের দায়িত্বে কাজ করছেন। ফলে ভবিষ্যতে পরিবারের সদস্যদের নেতৃত্বে আনার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে সংস্থার অন্দরে জল্পনা চলছে। তবে হুয়াংয়ের দাবি, তাঁর মতো আর কেউ কখনও হবে না কারণ এই সংস্থাই তাঁকে তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *