মাঝ নভেম্বরে বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটার পর নামবে তাপমাত্রা

মাঝ নভেম্বরে বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটার পর নামবে তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতায় ২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃহস্পতিবার সকালে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে এবং পরবর্তী সময়ে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুই দিন রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে শীতের আমেজ বৃদ্ধি পাবে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *