কুলগামে সেনা চৌকিতে জঙ্গি হামলা, ১৫ সেকেন্ডে চলল ৩০ রাউন্ড গুলি

কুলগামে সেনা চৌকিতে জঙ্গি হামলা, ১৫ সেকেন্ডে চলল ৩০ রাউন্ড গুলি

ভাইফোঁটার দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগামে একটি সেনা চৌকিতে অতর্কিত হামলা চালাল জঙ্গিরা। বুধবার দুপুর সোয়া দু’টো নাগাদ একটি মোটরবাইকে চেপে তিন জন জঙ্গি ওই চৌকির সামনে এসে পৌঁছায়। এরপরই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মাত্র ১৫ সেকেন্ডের ব্যবধানে হামলাকারীরা অন্তত ৩০ রাউন্ড গুলি চালিয়েছে। তবে ডিউটিরত সিআরপিএফ জওয়ানরা দ্রুত পাল্টা জবাব দিলে জঙ্গিরা বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সময় কুলগাম জেলাতেই উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। তবে হামলার ঘটনাস্থল থেকে তিনি নিরাপদ দূরত্বেই ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় জড়িতদের মধ্যে লতিফ নামে এক জঙ্গির নাম উঠে আসছে এবং তার সঙ্গে আরও দু’জন পাকিস্তানি জঙ্গি ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

হামলার পরপরই গোটা কুলগাম জেলা জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। হামলাকারীদের ধরতে যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছেন জওয়ানরা এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার ও বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়ে মাইকে প্রচার চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *