স্বচ্ছ সার্ভেক্ষণ: পরিচ্ছন্নতার নিরিখে সম্মানিত দেশের সেরা শহরগুলি

স্বচ্ছ সার্ভেক্ষণ: পরিচ্ছন্নতার নিরিখে সম্মানিত দেশের সেরা শহরগুলি

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের পরিচ্ছন্ন শহরগুলিকে পুরস্কৃত করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লালও উপস্থিত ছিলেন। স্বচ্ছ ভারত মিশনের অধীনে টেকসই পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিক অংশগ্রহণ, আচরণগত পরিবর্তন এবং প্রশাসনিক জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি।

পুরস্কারের তালিকায় বিভিন্ন বিভাগে একাধিক শহর স্থান পেয়েছে। ‘স্বচ্ছ শেহর জোড়ি’ বিভাগে আহমেদাবাদ ও সানন্দ শীর্ষস্থান দখল করেছে। সুপার স্বচ্ছ লীগের অধীনে নাভি মুম্বাই, সুরাট এবং বিজয়ওয়াড়া সেরা তিনটি শহরের স্বীকৃতি পেয়েছে। এছাড়া দশ লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট শহরগুলির মধ্যে বৃহত্তর বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন, জবলপুর এবং লখনউ সেরা পারফরমার হিসেবে উঠে এসেছে। রিভারফ্রন্ট, উপকূলীয় এবং হিমালয় অঞ্চলের শহরগুলির জন্য রেওয়া, পুরী ও রুদ্রপুরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল স্বচ্ছ ভারত মিশনের অগ্রগতির খতিয়ান তুলে ধরে জানান, ২০১৪ সাল থেকে শহুরে বর্জ্য প্রক্রিয়াকরণের হার ১৬ শতাংশ থেকে বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহের হার ৪৪ শতাংশ থেকে বেড়ে ৯৬ শতাংশ অতিক্রম করেছে। তিনি ‘প্রগতি-৫০’ উদ্যোগের কথা উল্লেখ করে জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে শহরগুলির পরিচ্ছন্নতার ওপর ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে এবং শহরগুলির সামগ্রিক উন্নয়নে কাজ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *