গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ, ফুসফুসে চোট ও পাঁজরের হাড়ে চিড়

গুরুতর চোটের কারণে বেশ কিছুদিন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ। দুর্ঘটনায় তাঁর পাঁজরের বেশ কয়েকটি হাড়ে চিড় ধরেছে এবং ফুসফুসেও গভীর ক্ষত তৈরি হয়েছে। ৮১ বছর বয়সী এই অভিনেতাকে আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চোটের কারণে তাঁর দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরায় বেশ সমস্যা হচ্ছে। চিকিৎসকদের কড়া নির্দেশ, এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোনো যাবে না।

টিনু আনন্দের হাতে বর্তমানে বেশ কিছু কাজ রয়েছে। প্রযোজকরা তাঁর সঙ্গে যোগাযোগ করলেও, শারীরিক অবস্থার কারণে তিনি ডাবিংয়ের কাজ করতে পারছেন না। এমনকি কথা বলতেও তাঁর সমস্যা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শীঘ্রই তাঁর ফিজ়িয়োথেরাপি শুরু হবে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেদ্দি’ ছবিতে শেষবার দেখা গিয়েছে টিনুকে। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কয়েকটি ছবি পরিচালনাও করেছেন। অমিতাভ বচ্চনের ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে তাঁর পর্দায় পা রাখার কথা থাকলেও, কিছু কারণে তিনি সেই প্রজেক্ট থেকে সরে আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *