মাত্র ৩ দিনে ৪০০ কোটির গণ্ডি পার করে ইতিহাসে নাম লেখাল ‘ধুরন্ধর ২’

মাত্র ৩ দিনে ৪০০ কোটির গণ্ডি পার করে ইতিহাসে নাম লেখাল ‘ধুরন্ধর ২’

পরিচালক আদিত্য ধরের স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে বর্তমানে উত্তাল গোটা দেশ। মুক্তির আগে থেকেই অগ্রিম বুকিংয়ে ঝড় তোলা এই ছবি প্রেক্ষাগৃহে আসতেই একের পর एक রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। রণবীর সিংয়ের বিধ্বংসী অ্যাকশন আর টানটান চিত্রনাট্যের জাদুতে বুঁদ দর্শকরা।

মুক্তির প্রথম শনিবারেই বক্স অফিসে বড়সড় লাফ দিয়েছে এই ছবি। বিকেলের মধ্যেই আয় ৭৭ কোটি ছাড়িয়ে গিয়েছিল, যা দিনের শেষে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে। ১৯ মার্চ মুক্তির পর তৃতীয় দিনেই বিশ্বজুড়ে এই ছবির আয় ৪০৪.৫৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর ফলে শাহরুখ খানের ‘জওয়ান’ কিংবা যশের ‘কেজিএফ ২’-এর মতো মেগাহিট ছবির রেকর্ডও এখন বিপন্ন। আজ রবিবার ছুটির দিন হওয়ায় আয়ের অঙ্ক আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *