টাইম ম্যাগাজিনের সেরা ১০০-তে রণবীর! এ কোন অর্জন?

টাইম ম্যাগাজিনের সেরা ১০০-তে রণবীর! এ কোন অর্জন?

বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। এ বছর বিনোদন জগত থেকে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই বিরল সম্মান অর্জন করলেন তিনি। রণবীরের জন্য টাইম ম্যাগাজিনে বিশেষ প্রশস্তি-বার্তা লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, যেখানে শান্ত ও নিভৃত অভিনয়ের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার জন্য তাঁর প্রশংসা করা হয়েছে।

রণবীর কাপুর ছাড়াও এই তালিকায় ভারত থেকে জায়গা করে নিয়েছেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এবং মিশেলিন-স্টার প্রাপ্ত শেফ বিকাশ খান্না। এর আগে শাহরুখ খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন এবং আয়ুষ্মান খুরানার মতো তারকারা বিভিন্ন সময়ে এই প্রভাবশালী তালিকায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে রণবীর তাঁর আসন্ন চলচ্চিত্র ‘রামায়ণ’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *