“অভিনয়ে সুপারহিট, কিন্তু গানে ‘জিরো’!” শাহরুখের হাঁড়ি ভাঙলেন বন্ধু পলাশ সেন

“অভিনয়ে সুপারহিট, কিন্তু গানে ‘জিরো’!” শাহরুখের হাঁড়ি ভাঙলেন বন্ধু পলাশ সেন

বলিউডের ‘বাদশাহ’ হওয়ার বহু আগেই নিজের আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভা দিয়ে সবার মন জয় করেছিলেন শাহরুখ খান। দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়ার দিনগুলিতেই তিনি ছিলেন শিক্ষক ও সহপাঠীদের নয়নের মনি। সম্প্রতি সেই স্কুলজীবনের এক অজানা ও মজার গল্প শোনালেন ‘ইউফোরিয়া’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক পলাশ সেন।

পলাশ জানান, স্কুলে শাহরুখ তাঁর চেয়ে এক বছরের জুনিয়র হলেও তাঁদের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। শাহরুখের মতো এমন আকর্ষণীয়, উচ্চাকাঙ্ক্ষী ও দক্ষ মানুষ তিনি খুব কমই দেখেছেন। কিন্তু অল-রাউন্ডার হলেও শাহরুখের একটি বড় দুর্বলতা ছিল!

পলাশ হাসতে হাসতে ফাঁস করেন, শাহরুখ নাকি একদমই গান গাইতে পারতেন না। তাই স্কুলের নাটকে শাহরুখ যখন মঞ্চে অভিনয় করতেন, তখন পর্দার আড়াল থেকে নিজের গলায় গান গেয়ে তাঁকে সাহায্য করতেন পলাশ নিজেই!

স্কুল ছাড়ার পর দু’জনের পথ আলাদা হয়ে গেলেও সেই পুরোনো টান আজও একই রয়ে গেছে। বর্তমানে বলিউড জয়ের শীর্ষে থাকা বন্ধুকে নিয়ে পলাশ অত্যন্ত গর্বিত।

উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী অ্যাকশন-ড্রামা ছবি ‘কিং’ (King)-এর শুটিংয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *