উৎসবের মাঝেই বড় শোকের ছায়া, বাবাকে হারালেন সোহম চক্রবর্তী!
November 10, 20265:56 pm

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতার পর ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী। গত ৯ তারিখ গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিতৃবিয়োগের এই দুঃসময়ে শোকাচ্ছন্ন সোহম ও তাঁর পরিবার। সুব্রত চক্রবর্তীর মৃত্যুতে বিনোদন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। টলিপাড়ার সতীর্থরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।