সীতার হাতে তলোয়ার! রামায়ণ ছবির দৃশ্য নিয়ে বিস্ফোরক মুকেশ খান্না!
November 10, 20265:00 pm

রামায়ণে সীতার যুদ্ধদৃশ্য নিয়ে সরব মুকেশ খান্না। নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে সীতার যুদ্ধদৃশ্য নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন অভিনেতা মুকেশ খান্না। তাঁর মতে, বাল্মীকি রামায়ণে সীতাকে যোদ্ধা হিসেবে দেখানো হয়নি। বাণিজ্যিক লাভের আশায় মহাকাব্যের মূল ভাবধারা পরিবর্তনের কোনো অধিকার নির্মাতাদের নেই বলে তিনি মন্তব্য করেন। মুকেশ খান্নার অভিযোগ, বিনোদনের নামে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এমন আপস করা অনুচিত। সীতা চরিত্রের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর বিতর্ক শুরু হয়েছে।