রাজ্য সরকারি কর্মীদের পকেটে বাড়তি টাকা আসছে

রাজ্য সরকারি কর্মীদের পকেটে বাড়তি টাকা আসছে

রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় খুশির খবর শোনাল অর্থ দপ্তর। ২০২৬ সালের উৎসবের মরসুমের কথা মাথায় রেখে অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একনজরে দেখে নিন কারা এবং কত টাকা বাড়তি সুবিধা পেতে চলেছেন।

বোনাস ও উৎসব অগ্রিমের নতুন খতিয়ান

  • অ্যাড হক বোনাস: যেসব কর্মীর মাসিক বেতন ৪৬ হাজার টাকার নিচে, তাঁরা এবার ৭ হাজার ৪০০ টাকা বোনাস পাবেন। গতবার এই অঙ্ক ছিল ৬ হাজার ৮০০ টাকা। অর্থাৎ, সরাসরি ৬০০ টাকা বৃদ্ধি পেল।
  • উৎসব অগ্রিম: যাদের বেতন ৪৬ হাজার থেকে ৫৪ হাজার টাকার মধ্যে, তাঁরা সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত অগ্রিম নিতে পারবেন। গত বছরের তুলনায় এই ঋণের পরিমাণ ২ হাজার টাকা বাড়ানো হয়েছে।
  • পেনশনভোগীদের সুবিধা: অবসরপ্রাপ্ত কর্মীদের উৎসব ভাতা ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এক্ষেত্রে মাসিক পেনশনের ঊর্ধ্বসীমা ৩৮ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

কারা পাবেন এই সুবিধা?

রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরাও এই বর্ধিত বোনাসের আওতায় আসবেন। এছাড়া পারিবারিক পেনশনভোগী এবং অতিরিক্ত পেনশন প্রাপকরাও এই অনুদান পাবেন। তবে সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থার কর্মীদের মাসিক বেতন ১০ হাজার টাকার কম হলে তাঁরা ৩ হাজার ৫০০ টাকা বোনাস পাবেন।

আসন্ন ইদ ও শারদোৎসবের আগেই এই অর্থ কর্মীদের হাতে পৌঁছে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *