৩০০ তালিবান খতম না কি ধ্বংস পাক সেনাচৌকি? ডুরান্ড লাইনে রক্তক্ষয়ী মহাযুদ্ধের বিস্ফোরক আপডেট

নিউজ ডেস্ক: ডুরান্ড লাইনে পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত এখন প্রলয়ঙ্করী রূপ নিয়েছে। শাহবাজ সরকারের দাবি, পাক বায়ুসেনার রাতভর অভিযানে অন্তত ৩০০ তালিবান সেনা নিহত হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৮৯টি জঙ্গি ঘাঁটি এবং ১৩৫টি ট্যাঙ্ক। ইসলামাবাদের দাবি অনুযায়ী, শুক্রবার রাতে আফগানিস্তানের ২৯টি জায়গায় অতর্কিত বোমাবর্ষণ করেছে তাদের যুদ্ধবিমান।
পাল্টা মার দিচ্ছে কাবুলও। তালিবান সেনার দাবি, পাকিস্তানের একাধিক সেনাচৌকি তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং বহু পাক সেনা নিহত হয়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনের অদূরেই আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে আফগান বাহিনী। পাকিস্তান এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ঘাজাব লিল হক’। ইরান, রাশিয়া ও চিন মধ্যস্থতার প্রস্তাব দিলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। আকাশসীমা লঙ্ঘন করে দুই দেশই এখন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছে।