মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শৌচাগারে সন্তান প্রসব ছাত্রীর, সামনে এল বিস্ফোরক তথ্য

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শৌচাগারে সন্তান প্রসব ছাত্রীর, সামনে এল বিস্ফোরক তথ্য

ধার, মধ্যপ্রদেশ: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীনই স্কুল চত্বরে সন্তান প্রসব করলেন এক কিশোরী পরীক্ষার্থী। মধ্যপ্রদেশের ধার জেলার এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশি তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর মোড়। কিশোরীর পরিবারের দাবি, ঢিলেঢালা পোশাক পরার কারণে মেয়ে যে অন্তসত্ত্বা তা তারা ঘুণাক্ষরেও টের পাননি।

কী ঘটেছিল সেই দিন?

পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা পর আচমকা পেটে তীব্র যন্ত্রণা অনুভব করায় ওই ছাত্রী শৌচাগারে যান। কিছুক্ষণ পর সেখান থেকে সদ্যোজাতর কান্নার আওয়াজ শুনে শিক্ষকরা ছুটে গিয়ে দেখেন, ছাত্রীটি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে মা ও শিশুকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অনিতা সিঙ্গার জানিয়েছেন, ছাত্রীটি প্রায় সাড়ে আট মাসের অন্তসত্ত্বা ছিলেন।

তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানিয়েছে, এক যুবকের লালসার শিকার হয়েছিল সে। ২০২৪ সালের গরবা উৎসবের সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে এবং লোকলজ্জার কারণে কিশোরী বিষয়টি গোপন রেখেছিল। এমনকি তার অন্য জায়গায় বিয়েও ঠিক হয়েছিল।

বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছে। নবজাতকের ওজন ২ কেজি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *