এসআইআর-এর চূড়ান্ত তালিকায় অমর্ত্য সেনের নাম
March 1, 20268:01 am

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম অবশেষে এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই তালিকাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে চর্চা। কারণ, তালিকায় তাঁকে ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাসভবন ‘প্রতীচী’তে গিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল শুনানির নোটিশ দিয়েছিলেন। দেশের একজন বরেণ্য ব্যক্তিত্বের বাড়িতে কমিশনের এই সক্রিয়তা নিয়ে সেই সময় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে শুনানির প্রক্রিয়া সম্পন্ন করেন। সেই প্রক্রিয়ার রেশ ধরেই এবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো, যেখানে তাঁর নামের পাশে প্রবাসী তকমা বিশেষ গুরুত্ব পাচ্ছে।