ধ্বংসের মুখে ইরান! ট্রাম্পের দাবি ৪৮ ঘণ্টায় খতম ৪৮ শীর্ষ নেতা ও ৯টি যুদ্ধজাহাজ

ধ্বংসের মুখে ইরান! ট্রাম্পের দাবি ৪৮ ঘণ্টায় খতম ৪৮ শীর্ষ নেতা ও ৯টি যুদ্ধজাহাজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের লেলিহান শিখা এখন নিয়ন্ত্রণের বাইরে। আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী অভিযানে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ইরানের সামরিক শক্তি। মাত্র ৪৮ ঘণ্টার লড়াইয়ে ইরান যা হারিয়েছে, তা কল্পনাকেও হার মানায়।

ট্রাম্পের বিস্ফোরক দাবি

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৪৮ জন শীর্ষস্থানীয় নেতা এবং ৪০ জন প্রভাবশালী সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এখানেই শেষ নয়, মার্কিন নৌবাহিনীর অভিযানে ইরানের ৯টি যুদ্ধজাহাজ সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ধূলিসাৎ সামরিক সদর দপ্তর

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই অভিযানে ইরানের চিফ অফ স্টাফ আবদুররহিম মুসাভি নিহত হয়েছেন। সামরিক কাঠামোর অন্যতম স্তম্ভ মুসাভির মৃত্যু ইরানের জন্য এক বিশাল ধাক্কা। ইরানের নৌ সদর দপ্তরটিও এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পাল্টা আঘাত ও ক্ষয়ক্ষতি

ইরানও হাত গুটিয়ে বসে নেই। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে। এই লড়াইয়ে ৩ মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। ইরান দাবি করেছে, তারা মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এ চারটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যদিও আমেরিকা এই দাবি প্রত্যাখ্যান করে জাহাজটি নিরাপদ আছে বলে জানিয়েছে।

সংঘাত এখন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; কাতার, কুয়েত, জর্ডান ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতেও যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *