মুর্শিদাবাদে বড় চমক, দুই আসনে লড়ছেন হুমায়ুন কবীর এবং ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতাও পেলেন টিকিট

মুর্শিদাবাদে বড় চমক, দুই আসনে লড়ছেন হুমায়ুন কবীর এবং ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতাও পেলেন টিকিট

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আম জনতা বিকাশ পার্টির পক্ষ থেকে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন হুমায়ুন কবীর। বুধবার কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন। রাজনৈতিক কৌশল বদলে নিজের পুরনো কেন্দ্র ভরতপুর ছেড়ে এবার রেজিনগর ও নওদা—এই দুই বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দুঁদে এই নেতা।

প্রকাশিত এই তালিকায় বেশ কিছু চাঞ্চল্যকর নাম উঠে এসেছে যা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কান্দি কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসিন হায়দারকে প্রার্থী করে বড় চমক দিয়েছেন হুমায়ুন কবীর। এছাড়া মালদহের সুজাপুর ও রতুয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২২শে মার্চ দলের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *