বিমানে এবার ৬০ শতাংশ আসন মিলবে একদম বিনামূল্যে
March 18, 20266:40 pm

আকাশপথের যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, বিমান সংস্থাগুলিকে ফ্লাইটের অন্তত ৬০ শতাংশ আসন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীদের জন্য বরাদ্দ রাখতে হবে। এখন থেকে ওয়েব চেক-ইন বা পছন্দের আসনের নামে আর বাড়তি টাকা গুনতে হবে না।
একই পিএনআর নম্বরে টিকিট বুক করলে যাত্রীদের পাশাপাশি বসার ব্যবস্থা করাও এখন বাধ্যতামূলক। এছাড়া ফ্লাইট দেরি বা বাতিল হলে যাত্রীদের নিজস্ব আঞ্চলিক ভাষায় তথ্য জানাতে হবে। পোষা প্রাণী বা খেলার সরঞ্জাম বহনের ক্ষেত্রেও নিয়ম আরও স্বচ্ছ করার নির্দেশ দিয়েছে সরকার।