চীন নয় এবার ভারতেই আসছে রাশিয়ার বিশালাকার তেলের জাহাজ

চীন নয় এবার ভারতেই আসছে রাশিয়ার বিশালাকার তেলের জাহাজ

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বড়সড় রদবদল ঘটিয়ে চীনের বদলে ভারতের দিকে মুখ ফেরাল রাশিয়ার সাতটি বিশালাকার তেলবাহী ট্যাঙ্কার। ইজরায়েল ও ইরানের উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আমেরিকার বিশেষ অনুমতিতে রাশিয়া থেকে প্রায় ৩ কোটি ব্যারেল অপরিশোধিত তেল কিনছে ভারত। ‘অ্যাকোয়া টাইটান’ ও ‘জুজু এন’-এর মতো জাহাজগুলো এখন কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর এবং গুজরাটের সিক্কা বন্দরে নোঙর করার অপেক্ষায় রয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যাওয়ায় রাশিয়ার এই সুলভ তেল ভারতীয় অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। আগামী ২১ শে মার্চের মধ্যে এই বিশাল তেলের চালান ভারতে পৌঁছানোর কথা রয়েছে। এর ফলে দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *